spot_img

৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সোহরাওয়ার্দী মেডিকেলের সাবেক পরিচালকের করোনায় মৃত্যু

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান মারা গেছেন (ইন্না…রাজিউন)।

আজ মঙ্গলবার (১৬ জুন) ভোর সাড়ে ৫ টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

তিনি জানান, প্রায় ৩ সপ্তাহ আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনা যুদ্ধে পরাজিত হয়ে আজ ভোরে তিনি ইন্তেকাল করেন।

আরো পড়ুন: ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৮, সংক্রমিত ৩০৯৯

অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান এনাম মেডিকেল কলেজ হাসপাতালেরও অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। তাকে দাফনের জন্য সাতক্ষীরায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই জানাজা শেষে পারিবাড়ির কবর স্থানে তাকে দাফন করা হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss