spot_img

২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

উয়েফা সুপার কাপের শিরোপা চেলসির

চ্যাম্পিয়ন্স লিগ জিতে গত মৌসুম শেষ করেছিলো চেলসি। নতুন মৌসুমের শুরুতে বুধবার (১১ আগস্ট) রাতে ভিয়ারিয়ালকে হারিয়ে চেলসি এবার শুরুতে উঁচিয়ে ধরল উয়েফা সুপার কাপের শিরোপা।

প্রতি মৌসুমের শুরুতে আগেরবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ও ইউরোপা লিগ চ্যাম্পিয়নের মধ্যে হয় এই ম্যাচ। যেখানে হাকিম জিয়াশের গোলে দারুণ শুরু করে ইউরোপ সেরারা। দ্বিতীয়ার্ধে জেরার্দ মরেনোর নৈপুণ্যে সমতায় ফেরে ভিয়ারিয়াল।

যদিও ইংলিশ আর স্প্যানিশ লড়াইটা হয়েছে সমানে সমান। শুরু থেকে চেলসির দাপুটে পারফরম্যান্সের পাল্টা জবাব দ্বিতীয়ার্ধে দেয় ভিয়ারিয়াল। ম্যাচ অতিরিক্ত সময় পেরিয়ে গড়ায় টাইব্রেকারে। সেখানে পার্থক্য গড়ে দেন চেলসির বদলি গোলরক্ষক কেপা আরিসাবালাগা।

বেলফাস্টের উইন্ডসর পার্কে টাইব্রেকারে ৬-৫ গোলে জিতেছে চেলসি। নির্ধারিত ৯০ মিনিটের লড়াই ১-১ সমতার পর অতিরিক্ত সময়ও এই স্কোরলাইনে শেষ হয়।

১২০ মিনিটের প্রায় পুরোটা সময় বাইরে বসে থাকা আরিসাবালাগা মোট দুটি শট ঠেকিয়ে নায়ক বনে যান। টাইব্রেকারেই ভাবনাতেই মূল গোলরক্ষক মেন্ডিকে ১১৯তম মিনিটে বসিয়ে বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষককে নামান টুখেল। আলবিওলের শট ঠেকানোর আগে আইসা মান্ডির প্রচেষ্টাও রুখে দেন এই স্প্যানিয়ার্ড। টাইব্রেকারে প্রতিপক্ষের প্রথম শটও ঠেকিয়ে শিরোপার আশা জাগান আসেনহো। কিন্তু পরে আর পারেননি তিনি।

পেনাল্টি শুট আউটে দুই দলই প্রথম পাঁচ শটে চারটি করে গোল করে। ছয় নম্বর শটেও সফল উভয় পক্ষ। চেলসির সাত নম্বর শটটি জার্মান ডিফেন্ডার রুডিগার জালে পাঠানোর পর ভিয়ারিয়ালের অধিনায়ক রাউল আলবিওলের শট রুখে দেন আরিসাবালাগা। শিরোপা জয়ের উল্লাসে ভাসে প্রিমিয়ার লিগের দলটি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss