spot_img

৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কোয়ারেন্টাইনে ক্রিস্টিয়ানো রোনালদো

চীনের পর ইতালিতে করোনা পরিস্থিতি ভয়াবহ। তার মধ্যেই কয়েকদিন খেলা চলেছে। যদিও মাঝে অনেকগুলো ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

তবে এর মাঝেও চলা ইতালিয়ান লিগ সিরিআর দল জুভেন্টাসের হয়ে মাঠে নেমেছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। পরে অবস্থা বেগতিক দেখে সেখানে সব ধরনের খেলা বন্ধ ঘোষণা করা হয়। নিজের দেশ পর্তুগাল ফিরে গেছেন রোনালদো। সেখানেই তিনি আছেন কোয়ারেন্টাইনে।

এরই মধ্যে পর্তুগিজ যুবরাজের জুভেন্টাস সতীর্থ ড্যানিয়েল রুগানি করোনাভাইরাস পজিটিভ হিসেবে ধরা পড়েছেন। যেহেতু তার সঙ্গে একই দলে খেলেছেন রোনালদো, ঝুঁকি তো থেকেই যায়। তাই দেশে ফেরার পর মাদেইরাতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে রোনালদোকেও। যুক্তরাজ্যের জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে এমন তথ্য।

আরো পড়ুন: ইতালিতে ১৫ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

করোনা আতঙ্কের মধ্যেই রোববার সিরিআতে ইন্টার মিলান আর জুভেন্টাসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। যেখানে ইন্টার মিলানকে ২-০ গোলে হারায় জুভরা। খেলা মাঠে গড়ালেও অবশ্য দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ‘ক্লোজ ডোর’ হয়েছে ম্যাচটি।

ইন্টারমিলানের সাথে বিজয়ের পর জুভেন্টাস (গোল চিহ্নিত স্থানে রুগানি)

ওই ম্যাচের পর ইনস্টাগ্রামে এক ছবিতে দেখা যায়, রোনালদো তার সতীর্থ রুগানির সঙ্গে জয় উদযাপন করছেন। তারা একসঙ্গে ড্রেসিংরুমে অনেকটা সময় ছিলেন। তাই করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে রোনালদোরও।

ইতালিতে করোনা পরিস্থিতি এখন রীতিমত ভয়াবহ। এখন পর্যন্ত ৮২৭ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। সব প্রদেশে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss