spot_img

১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

এবার করোনায় আক্রান্ত পেসার আবু জায়েদ

বাংলাদেশ জাতীয় দলের পেসার আবু জায়েদ চৌধুরী রাহি করোনা পজিটিভ হয়েছেন। মঙ্গলবার বিসিবি শ্রীলংকা সফরের প্রাথমিক দলে থাকা ২৭ জন ক্রিকেটারের নমুনা সংগ্রহ করে। বুধবার দেওয়া রিপোর্টে কেবল আবু জায়েদের কভিড-১৯ পজিটিভ এসেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আবু জায়েদকে আইসোলেশনে রাখা হয়েছে এবং নির্দেশনা অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। দলের সঙ্গে যুক্ত করার আগে তাকে আবার করোনা পরীক্ষা করানো হবে।

বিসিবির নির্বাচকরা শ্রীলংকা সফরের জন্য ২৭ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে। এর মধ্যে ওপেনার সাইফ হাসান আগেই করোনা পজিটিভ এসেছিলেন। তাকে তাই এখনও আবাসিক ক্যাম্পে যুক্ত করা হয়নি। তবে সর্বশেষ পরীক্ষায় তিনিসহ ২৭ জনের মধ্যে ২৬ জনই করোনা নেগেটিভ এসেছেন।

শ্রীলংকা সফরের জন্য ক্রিকেটারদের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। তবে ওই ক্যাম্পে সবাইকে একসঙ্গে ক্যাম্পে রাখা হয়নি। আবার একসঙ্গে মাঠের অনুশীলনেও ডাকা হয়নি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন টেস্টের সিরিজ খেলতে আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলংকা যাওয়ার কথা। ২৪ অক্টোবর শুরু হওয়ার কথা সিরিজ। কিন্তু দুই বোর্ড সিরিজটি মাঠে গড়ানোর ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss