spot_img

১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সিলেটে অচেতন অবস্থায় ৫ প্রবাসী উদ্ধার, মৃত্যু ২

সিলেটে একটি বাড়ি থেকে অচেতন অবস্থায় প্রবাসী পরিবারের ৫ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজন হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। বাকি ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারের মঙ্গলচন্ডি রোডের একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।

মৃত দুজন হলেন- রফিকুল ইসলাম (৫০) ও তার ছেলে মাহিকুল ইসলাম (১৬)। আর অসুস্থ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম (৪৫), তার ছেলে সাদিকুল ইসলাম (২৫) ও মেয়ে সামিরা ইসলাম (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ তারিখ ওই পাঁচজনের পরিবার যুক্তরাজ্য থেকে দেশে আসেন। ৬ দিন ঢাকায় অবস্থানের পর ১৮ জুলাই তারা তাজপুরের ওই বাসা ভাড়া নেন।

ঘটনাস্থল থেকে সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss