spot_img

২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দেশে ২৪ ঘন্টায় করোনায় ৩৩ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৩১৬৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৬৩ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২ হাজার ৪২৪ জন। আর মোট শনাক্তের সংখ্যা এক লাখ ৯০ হাজার ৫৭ জন।

মঙ্গলবার ( ১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট ৭৯ টি ল্যাপ এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০০টি।

আরো পড়ুন: শাহেদের বিষয়ে দুই সংস্থার কাছে তথ্য চেয়েছে দুদক

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৯১০ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন এক লাখ ৩ হাজার ২২৭ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss