spot_img

১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামসহ দেশের সব বিভাগে বৃষ্টির আভাস

চট্টগ্রামসহ দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি আগামী দুইদিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এদিকে এদিন সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা রয়েছে। তবে সকাল সাড়ে ১০টার পর বৃষ্টি শুরু হয়। যা এই রিপোর্ট লেখা পর্যন্ত অব্যাহত রয়েছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss