spot_img

১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কক্সবাজারে পাহাড় ধসে নিহত ২

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পাহাড় ধসে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) সকালে ভারি বর্ষণের কারণে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৪ জন। তবে তাদের নামপরিচয় জানা যায় নি। নিহতরা হলেন- টেকনাফের চাকমারকুল ক্যাম্পের নুরুল আলমের স্ত্রী নূর হাসিনা (২২) ও উখিয়ার বালুখালী ক্যাম্পের রহিম উল্লাহ (৩০)।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসৌদ্দুজা নয়ন বলেন, খবর পেয়ে ক্যাম্পে নিয়োজিত এপিবিএন সদস্যরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে।

কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, টেকনাফের চাকমারকুল ক্যাম্পে পাহাড় ধসে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss