spot_img

১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আনোয়ারায় অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার

আনোয়ারা উপজেলার বরুমছড়া থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশের কোন পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ।

আজ সোমবার (৫ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার বরুমছড়ার একটি বিল থেকে ওই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ পূর্বকোণকে বলেন, আজ সকাল সাতটার দিকে বরুমছাড়ার একটি বিলে অজ্ঞাত নারীর গলাকাটা লাশে পড়ে আছে খবর পেয়ে সেটি উদ্ধার করি। উদ্ধারকৃত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।

তিনি জানান, নিহত নারী গার্মেন্টস কর্মী হতে পারেন। ময়নাতদন্ত ও তদন্তের পর সম্পূর্ণ বিষয়টি জানা যাবে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss