spot_img

১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

লোহাগাড়ায় এক মাস পর জাপা নেতার গলিত লাশ উদ্ধার

নিখোঁজের এক মাসের পর চট্টগ্রামের লোহাগাড়ায় আনোয়ার হোসেন (৪২) নামের এক জাপা নেতার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জানুয়ারি) রাত দেড়টার দিকে দরবেশহাট সওদাগরপাড়ার নিজ বাড়ি সংলগ্ন খামারবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার লোহাগাড়া সদর ইউনিয়নের আহমদ সওদাগরের ছেলে এবং লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মাহমুদ বলেন, নিজ বাড়ি সংলগ্ন খামারবাড়িতে তাকে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়া হয়েছিল। এ ঘটনায় এক রোহিঙ্গা যুবককে আটক করার পর তার দেয়া তথ্য এবং দেখানো মতে পুলিশ ওই খামার বাড়ির পেছন থেকে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করে।

জানা গেছে, খামার বাড়িতে গরু দেখভাল করতেন দুই রোহিঙ্গা যুবক। নিখোঁজের কিছুদিন আগে রোহিঙ্গা কর্মচারীদের সঙ্গে আনোয়ারের ঝগড়া হয়। হয়তো সে ক্ষোভে বা আনোয়ারের সঙ্গে থাকা টাকা আত্মসাৎ করতে তারা আনোয়ারকে হত্যা করেছেন বলে ধারণা করছে স্বজনরা।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জানান, হত্যাকাণ্ডের সঙ্গে ২ থেকে ৩ জন অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুই রোহিঙ্গা যুবককে আমরা চিহ্নিত করেছি। ইতোমধ্যে টেকনাফের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে একজনকে আটকের পর তিনি জিজ্ঞাসাবাদে আনোয়ারকে হত্যার কথা স্বীকার করেছেন।

আরো পড়ুন: নিজের পোস্টার অপসারণ করার মাধ্যমে পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করলেন রেজাউল 

এ ঘটনায় আনোয়ার হোসেনের ছোটভাই মো. সেলিম বাদী হয়ে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। নিখেঁজের পর পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, গত ৩১ ডিসেম্বর আনোয়ার তার দরবেশহাট সওদাগরপাড়া এলাকার খামারবাড়িতে ছিলেন। সেখান থেকে টমটমযোগে বটতলী মোটর স্টেশনে ফোরকান টাওয়ারে তার বাসার উদ্দেশে রওনা দেন। এরপর থেকে নিখোঁজ রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তিনি কোনো আত্মীয়স্বজনের বাসায়ও যাননি।

উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর নিখোঁজ হন আনোয়ার হোসেন। পরিবার থেকে তখন বলা হয়েছিল আনোয়ারকে কেউ তাকে অপহরণ করে নিয়ে গেছে এবং নিখোঁজের কয়েক দিনের মাথায় অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ১০ লাখ টাকা চাঁদাও দাবি করা হয়েছে। পরে পুলিশ তদন্ত করে বুঝতে পারে টাকা চাওয়ার বিষয়টি স্রেফ প্রতারণা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss