spot_img

৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চলমান লকডাউন বাড়তে পারে আরও ১০ দিন

চলমান বিধিনিষেধ আরও ১০ দিন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। রোববার (৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিলে আজ রাতে আরও ১০ দিন বিধিনিষেধ বাড়ানো হবে।

রোববার (৬ জুন) মধ্যরাত থেকে চলমান বিধিনিষেধের মেয়াদ শেষ হচ্ছে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়। পরে ৬ দফা লকডাউন বা বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়। গত ২৩ মে থেকে ৩০ মে রবিবার মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে আন্তঃজেলা বাস, লঞ্চ এবং ট্রেনসহ সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দেওয়া হয়। একইসঙ্গে হোটেল-রেস্তোরাঁগুলো আসন সংখ্যার অর্ধেক মানুষকে বসিয়ে সেবা দেওয়ার অনুমতি পায়।

বর্তমানে সরকারি বেসরকারি স্বায়ত্বশাসিত অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বিশেষ সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সরকারের নির্বাহী আদেশে সীমিত পরিসরে খোলা রয়েছে।

আরো পড়ুন: চট্টগ্রামে ভারী বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট

মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকার বিধিনিষেধ বাড়ানো বা তুলে দেওয়ার বিষয়ে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে চাইছে। কারণ,করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শঙ্কা হয়ে ঝুলে আছে। সবকিছু একেবারে খুলে দিয়ে মানুষের বেপরোয়া আচরণ নিয়ন্ত্রণ না করতে পারলে বিপর্যয় হতে পারে। আবার অফিস-আদালত দীর্ঘদিন বন্ধ করে রাখাও ক্ষতির কারণ হচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss