spot_img

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সেপ্টেম্বরের মধ্যে দেশে আসছে ফাইজারের ৬০ লক্ষ টিকা

সেপ্টেম্বরের মধ্যেই দেশে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না-ফাইজারের টিকা সংকটের মধ্যে একটি বাংলাদেশের জন্য সুখবর।

সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ফাইজারের টিকা ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ কোটি টিকা পাবে বাংলাদেশ।

’সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাবো। এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ কোটি ডোজ টিকা আসবে। ‘

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আপাতত করোনার গণটিকা কার্যক্রম হচ্ছে না। যখন টিকা আসবে নিবন্ধন করেই সবাইকে টিকা নিতে হবে।

আরো পড়ুন: টিকা বিক্রিতে স্বাস্থ্যের কেউ জড়িত থাকলে ব্যবস্থা : স্বাস্থ্য ডিজি

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে বলেও আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss