spot_img

২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বনানীতে মায়ের কবরের পাশে শায়িত হবেন নওশাদ

রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এর আগে সকাল ৯টার দিকে ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের মরদেহ দেশে এসে পৌঁছায়। নওশাদের মরদেহ বহনকারী ফ্লাইটটি রানওয়েতে অবতরণের আগে সেখানে উপস্থিত ছিলেন সহকর্মী পাইলটরা। প্রয়াত সহকর্মীর মরদেহ ফ্লাইট থেকে নিজেরাই নামিয়ে নিয়ে আসেন।

এরপর কাঁধে করে নিয়ে আসেন শ্রদ্ধা নিবেদনের বেদীতে। এরপর একে একে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি, বিমান সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. আবু সালেহ মোস্তফা কামাল মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর বিমান বাংলাদেশ ও ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রায় অর্ধশতাধিক পাইলটের দল মাথা থেকে ক্যাপ সরিয়ে তাকে সালাম প্রদান করেন। এ সময় সহকর্মীকে হারিয়ে আপ্লুত দেখা যায় পাইলটদের।

আরো পড়ুন: ঢাকায় পৌঁছেছে ক্যাপ্টেন নওশাদের মরদেহ

এর আগে গত ২৭ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওমানের মাসকাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার সময় মধ্য আকাশে হার্ট অ্যাটাক করেছিলেন তিনি। সোমবার (৩০ আগস্ট) নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিমানের এই পাইলট।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss