spot_img

১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় আরও ৬১ মৃত্যু, শনাক্ত হার কমে ৯.৮২

করোনাভাইরাসে দেশে একদিনে আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৭৪৩ জন।

শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৪৫৪ জনের। পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৭৫০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯০ লাখ ৩৮ হাজার ৮৫২টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ১২ হাজার ২৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৪৯৩ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৪৬১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লাখ ৪৬ হাজার ৩ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ৮২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৩ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss