spot_img

২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সোমবার আসছে ফাইজারের আরও ২৫ লাখ টিকা

যুক্তরাষ্ট্র থেকে সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ ভ্যাকসিন আসছে। কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে এই ভ্যাকসিন একটি কার্গো বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

রোববার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ারলাইন্সের একটি কার্গো বিমানে আসা ভ্যাকসিনগুলো বুঝে নিতে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মি. আর্ল আর মিলার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্যখাতের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ১ম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং ২য় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছেছে। সোমবার তৃতীয় দফায় আরও ২৫ লাখ ডোজ আসলে এ নিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে।

উল্লেখ্য, অ্যাস্ট্রেজেনেকা, সিনোফার্মা, মডার্নার ভ্যাকসিনসহ ক্রয়কৃত ও কোভ্যাক্স ফাসিলিটিজের আওতায় এ পর্যন্ত দেশে মোট ৪ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৯৪০ ডোজ ভ্যাকসিন পৌঁছেছে। এছাড়াও চীনের সিনোফার্মা থেকে কেনা ৬ কোটি ডোজ ভ্যাকসিন চুক্তি অনুযায়ী প্রতি মাসে ২ কোটি ডোজ করে আসবে এ মাস থেকেই।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss