spot_img

২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে জহুর হকার্স মার্কেটে আগুন

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেটে আগুন লেগেছে।

শনিবার ভোর পৌনে ৪টার দিকে ওই মার্কেটে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি স্টেশনের ১৫টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ীদের দাবি, আগুনে কমপক্ষে কোটি টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, শনিবার ভোর পৌনে ৪টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেটে আগুন লাগে।

খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জহুর হকার্স মার্কেট চট্টগ্রাম নগরের সবচেয়ে বড় মার্কেট। এ মার্কেটে কয়েক হাজার কাপড়ের দোকান ও টেইলার্স রয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss