spot_img

১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সংসদের সপ্তদশ অধিবেশন শুরু ২৮ মার্চ

আগামী ২৮ মার্চ (সোমবার) একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন শুরু হচ্ছে।

আজ (১০ মার্চ) সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৪২৮ বঙ্গাব্দের ১৪ চৈত্র অনুযায়ী ২০২২ খ্রিস্টাব্দের ২৮ মার্চ রোজ সোমবার বিকেল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন আহ্বান করেছেন।

তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss