spot_img

১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পাকিস্তান সফরে যাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী

ওআইসির (ইসলামী সহযোগিতা সংস্থা) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৮তম বিশেষ বৈঠকে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে মন্ত্রীর পরিবর্তে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের এই বিশেষ বৈঠক আগামী ২২ ও ২৩ মার্চ পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। এতে যোগ দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাখদুম কোরেশি।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সাংবাদিকদের বলেছেন, ওআইসির বৈঠকগুলোতে আমরা সব সময় যোগ দিই। আমি আগে বলেছিলাম, যাব। কিন্তু সম্প্রতি আমার একটু অসুখ-বিসুখ হওয়ায় ডাক্তার বলেছেন, বিশ্রাম নেন। আমরা এ বিষয়ে চিন্তাভাবনা করছি।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী না গেলেও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss