spot_img

১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আজ বিশ্ব মা দিবস

আজ (৮ মে) বিশ্ব মা দিবস। আজ সব মাকে বিশেষ সম্মান ও শ্রদ্ধা জানানোর দিন।

বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময় দিবসটি পালন করা হয়। বাংলাদেশে মা দিবস পালিত হয় প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার। দিনটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে ভালোবাসা জানাচ্ছেন অনেকেই।

জাা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ও ওহাইওর মাঝামাঝি ওয়েবস্টার জংশন এলাকার বাসিন্দা আনা জার্ভিসের মা অ্যান মেরি রিভস জার্ভিস সারা জীবন উৎসর্গ করেন অনাথ-আতুরের সেবায়। ১৯০৫ সালে মারা যান তিনি। লোকচক্ষুর অগোচরে কাজ করা মা অ্যান মেরিকে সম্মান জানাতে মেয়ে আনা জার্ভিস কিছু একটা করার চেষ্টা করেন। তাঁর মায়ের মতো দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সব মাকে স্বীকৃতি দিতে প্রচার শুরু করেন। সাত বছরের চেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি পায় মা দিবস ।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss