spot_img

৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মৃত্যুহীন দিনে করোনায় শনাক্ত ১৬২

টানা ১৫ দিন করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। কিন্তু ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় দেশেেআরও ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন ১৬২ জন সহ এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৪০৫ জনে। দেশে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ৪ হাজার ৫৬০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৫৫২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৫৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৪১৬ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss