spot_img

৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় পবিত্র হজ পালনে গিয়ে মো. আবদুল মোত্তালিব (৫৮) নামে আরও এক বাংলাদেশির হজযাত্রীর মৃত্যু হয়েছে।

নিহত মো. আবদুল মোত্তালিব নওগাঁ জেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর BT0686710।

সোমবার (৪ জুলাই) পবিত্র নগরী মক্কায় তার মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। এর মধ্যে মক্কায় ১১ ও মদিনায় ২ জন। তাদের মধ্যে পুরুষ ৯ জন, নারী ৪ জন।

মঙ্গলবার (৫ জুলাই) রাতে মক্কার বাংলাদেশ হজ অফিসের হজ কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বুধবার (৬ জুলাই) সকাল পর্যন্ত ১৬৫ টি ফ্লাইটে ব্যবস্থাপনা সদস্যসহ ৬০ হাজার ১৪৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আগামী ৮ জুলাই শুক্রবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss