spot_img

১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ইউক্রেনে রেল স্টেশনে রুশ রকেট হামলায় নিহত ২২

বুধবার (২৪ আগস্ট) ইউক্রেনের একটি রেল স্টেশনে রকেট হামলায় নিহত হয়েছে ২২ জন। এ ঘটনায় মস্কোকে দায়ী করেছে কিয়েভ। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, হামলার শিকারদের মধ্যে পাঁচজন পূর্বাঞ্চলীয় শহর চ্যাপলাইনে একটি গাড়িতে পুড়ে মারা গিয়েছে। তাদের মধ্যে ১১ বছরের এক বালকও রয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের মাঝখানে এই হামলার ঘোষণা দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হতাহতদের বেসামরিক নাগরিক দাবি করে তিনি জানান, ২২ জন নিহত ও অর্ধশত আহত হয়েছে।

তবে রাশিয়া এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তারা বরারবই বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করছে।

জেলেনস্কি জানান, তিনি নিরাপত্তা পরিষদে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ডিনিপ্রেট্রোভস্ক অঞ্চলে হামলার কথা জানতে পারেন। একে তিনি নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য রাশিয়ার প্রস্তুতি বলে উল্লেখ করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, রকেট হামলায় চারটি যাত্রীবাহী গাড়িতে আগুন লেগেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। এ ছাড়া কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।

আরো পড়ুন: ইউক্রেনিয়ান স্কুলে রাশিয়ার বোমা হামলা, নিহত ৬০

গত এপ্রিলে অন্য একটি রেল স্টেশনে হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়।

এ দিকে গতকাল বুধবার ইউক্রেন স্বাধীনতা দিবস উদযাপন করেছে। এর আগেই জেলেনস্কি শঙ্কা প্রকাশ করে বলেছিলেন, উদযাপন ব্যাহত করার জন্য রাশিয়া নিষ্ঠুর কিছু করতে পারে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি উপেক্ষা করে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান চালায় রাশিয়া। এরপর একাধিক নিষেধাজ্ঞা আসলেও মস্কো তার পদক্ষেপ থেকে পিছু হঠেনি। এ হামলার নেতিবাচক প্রতিক্রিয়া পড়েছে সারা বিশ্বের অর্থনীতিতে।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss