spot_img

১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নির্বাচনে জালিয়াতি মামলায় সু চির ৩ বছরের কারাদণ্ড

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে নির্বাচনে জালিয়াতির মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

শুক্রবার ( ২ সেপ্টেম্বর ) এই রায় দেওয়া হয়। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটনপোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এরইমধ্যে বিভিন্ন মামলায় সু চিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, নির্বাচনে জালিয়াতির অভিযোগে সু চিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে জান্তা সরকার। বন্দি করা হয় দেশটির নেত্রী অং সান সু চিসহ তার দলের শীর্ষ নেতাদের। এরপর শান্তিতে নোবেলজয়ী এ নেত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে সামরিক সরকার মামলা দায়ের করে।

সু চির বিরুদ্ধে দুর্নীতি, নির্বাচনী আইন ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের লঙ্ঘনসহ কমপক্ষে ১৮ টি অপরাধের অভিযোগ আনা হয়েছে, যা প্রমাণিত হলে সু চির প্রায় ১৯০ বছর কারাদণ্ড হতে পারে।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss