spot_img

২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ

আজ (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’। বিশ্বের বিভিন্ন দেশের জনগণকে নিজ-নিজ দেশের সব তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর আজকের দিনে আন্তর্জাতিকভাবে এ দিবস পালন করা হয়।

পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যদিয়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে বুধবার ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ পালন করা হবে। সারাদেশের মানুষকে তথ্যের অধিকার বিষয়ে আরো সচেতন করতে চট্টগ্রামসহ প্রতিটি জেলায় তথ্য অফিসের সহায়তায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‌্যালি, সমাবেশ, তথ্য অধিকারভিত্তিক প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

তথ্য কমিশনের উদ্যোগে ঢাকার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে সকাল ১০টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss