spot_img

১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

যাজক ও নানরাও পর্ন দেখেন: পোপ

৮৬ বছর বয়সি পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া নিয়ে একটি প্রশ্নের জবাবে বলেছেন, ”পর্নোগ্রাফি নামক পাপ এখন অনেক মানুষের মধ্যে ঢুকে পড়েছে…এমনকি যাজক ও নানরাও তার মধ্যে আছেন।” তাদের তিনি বলেছেন, ”শয়তান ওই পথ ধরেই প্রবেশ করে।”

অনলাইন পর্নোগ্রাফি নিয়ে সাবধান করে দিয়ে পোপ বলেছেন, ”এই প্রলোভন তাদের হৃদয়কে দুর্বল করে দেয়।”

পোপ ফ্রান্সিস বলেছেন, ”ডিজিটাল পর্নোগ্রাফির প্রলোভন আছে, যদি তা দেখা দরকার বলে আপনারা মনে করেন, তাহলে মনে করিয়ে দেব, একাজ নীতিবহির্ভূত। এ মোটেই পূণ্যের কাজ নয়। যাজক ও নানদের মধ্যেও এধরনের ছবি দেখার প্রবণতা তৈরি হয়েছে।”

তিনি সাবধান করে দিয়ে বলেছেন, ”আমি শিশুদের উপর অত্যাচারের কথা বলছি না, আমি সাধারণ পর্নোগ্রাফির কথা বলছি।”

পোপ জানিয়েছেন, তার মোবাইল ফোন নেই, তিনি কখনো ব্যবহারও করেননি। তার কথায়, ”অনেকে মোবাইলে খবর বা গান শোনায় আসক্ত হয়ে পড়েন। এই আসক্তি তাদের কাজে প্রভাব ফেলে।”

তার বক্তব্য, ”পবিত্র হৃদয় হলো, যা প্রতিদিন যিশুকে গ্রহণ করে এবং যা পর্নোগ্রাফিকে গ্রহণ করে না।” তার প্রস্তাব, ”মোবাইল ফোন থেকে পর্নোগ্রাফি ডিলিট করে দেয়া উচিত। তাহলে প্রলোভনের ফাঁদে পড়তে হবে না।”

সূত্র: ডয়চে ভেলে

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss