spot_img

২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

২০ দিনের সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

জার্মানি ও যুক্তরাজ্যে ২০ দিনের সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতিকে  বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট গত মধ্যরাতে ঢাকার উদ্দেশ্য লন্ডন ত্যাগ করে।

রাষ্ট্রপতি, তার স্ত্রী রাশিদা খানম এবং সফরসঙ্গীদের বহনকারী বিমানটি (বিজি২০২) আজ (বৃহস্পতিবার) বেলা ১১টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইজিপিসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশ্যে গত ২৯ অক্টোবর ভোররাতে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি। সেখান থেকে ৫ নভেম্বর লন্ডনে পৌঁছান তিনি।

৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন লন্ডন ও বার্লিনে তিনি স্বাস্থ্য পরীক্ষা করাতেন। সূত্র : বাসস

চস/স

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss