spot_img

৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চীনে কারখানায় আগুনে নিহত ৩৬

চীনের হেনান প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এছাড়া ২ জন নিখোঁজ রয়েছেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার বিকালে চীনের হেনান প্রদেশের আনিয়াং শহরের একটি প্ল্যান্টে আগুন লাগার ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার বিকেল ৪টা ২২ মিনিট নাগাদ আয়াং শহরের একটি কারখানায় আগুন লাগে। যা নিয়ন্ত্রণে আসে রাত ৮টায়। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে ২০১৯ সালের মার্চ মাসে, সাংহাই থেকে ২৬০ কিলোমিটার দূরে ইয়ানচেং-এ একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জন নিহত হয়েছিলো। বিস্ফোরণে আশপাশের কয়েক কিলোমিটার এলাকার বাড়িঘর ধ্বংস হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss