spot_img

৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতির ১১ বছরের কারাদণ্ড

দুর্নীতি ও অর্থ পাচার মামলায় মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এ ছাড়া তাকে ৫০ লাখ মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়েছে, তার বিরুদ্ধে একটি প্রাইভেট কোম্পানির কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইয়ামিন।

২০১৮ সালে ক্ষমতা হারান আবদুল্লাহ ইয়ামিন। তবে আগামী বছরের (২০২৩) মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে প্রগ্রেসিভ পার্টি থেকে তিনি প্রার্থী হবেন বলে ঘোষণা দিয়েছেন।

এর আগে ২০১৯ সালে রাষ্ট্রীয় তহবিল থেকে ১০ লাখ ডলার আত্মসাতের জন্য তাকে ৫ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। রায়ের পর তাকে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছিল। অবশ্য কয়েক মাস পর বন্দীদশা থেকে মুক্তি পান তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss