spot_img

২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আফগানিস্তানে সাবেক নারী আইনপ্রণেতাকে গুলি করে হত্যা

আফগানিস্তানে নিজ বাড়িতে মুরসাল নাবীজাদা নামে সাবেক এক নারী আইনপ্রণেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময় গুলিতে তার এক দেহরক্ষীও নিহত হয়।

সোমবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে সাবেক আফগান নারী সংসদ সদস্য এবং তার এক দেহরক্ষীকে তার বাড়িতে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত মুরসাল নাবীজাদা যুক্তরাষ্ট্র-সমর্থিত পার্লামেন্টের সদস্য ছিলেন।

তবে ২০২১ সালের আগস্ট মাসে তালেবানের হাতে ওই সরকার ক্ষমতাচ্যুত হয়। তিনি আফগানিস্তানের কয়েকজন নারী সংসদ সদস্যদের মধ্যে একজন যারা তালেবানের ক্ষমতা দখলের পরও কাবুলে থেকে গিয়েছিলেন।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রবিবার বলেছেন, ‘নাবীজাদা এবং তার এক দেহরক্ষীকে তার বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এই ঘটনার তদন্ত শুরু করেছে।’

স্থানীয় পুলিশ প্রধান মৌলভি হামিদুল্লাহ খালিদ জানিয়েছেন, রবিবার বিকেল ৩টার দিকে সাবেক ওই আফগান আইনপ্রণেতাকে গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটে। তিনি বলেন, নাবীজাদার ভাই ও দ্বিতীয় নিরাপত্তারক্ষী আহত হয়েছেন এবং তৃতীয় নিরাপত্তারক্ষী টাকা ও গয়না নিয়ে পালিয়ে গেছে।

আফগানিস্তানের পশ্চিমা-সমর্থিত সাবেক সরকারের শীর্ষ কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ বলেছেন, নাবীজাদার মৃত্যুতে তিনি শোকাহত এবং তার আশা, অপরাধীদের শাস্তি হবে। তিনি নিহত নাবীজাদাকে ‘জনগণের প্রতিনিধি এবং সেবক’ হিসাবে উল্লেখ করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss