চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগ রবিবার (১৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ২ টি চোরাই বাইসাইকেলসহ ১ জনকে গ্রেপ্তার করেছে।
নগরীর বন্দর থানাধীন বারেক বিল্ডিং সংলগ্ন আবুল হাশেম সওদাগর মসজিদের পাকা রাস্তার উপর হইতে গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শাহরিয়ার চৌধুরী অভি (২৬)।
গ্রেপ্তারকৃত আসামী নগরীর বিভিন্ন স্থান হতে বাইসাইকেল চুরি ও চোরাই বাইসাইকেল বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
উল্লেখিত আসামী ইতিপূর্বে আরো ১০ টি বাইসাইকেল চুরি করে অনলাইনে পেইজ খুলে বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে বিক্রি করেছে বলিয়া স্বীকার করে ।
চস/স


