spot_img

২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কিম জং উনের চিঠিতে কি রয়েছে!

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের স্বাস্থ্য নানা গুঞ্জনের মধ্যে তার একটি চিঠি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। ২৭ এপ্রিল দেয়া এই চিঠিটি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে লেখা। 

চিঠিতে দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা দিবসে অভিনন্দন জানিয়েছেন উত্তর কোরীয় নেতা। তবে নিরপেক্ষভাবে চিঠিটির যথার্থতা নিশ্চিত করতে পারেনি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

আরো পড়ুন: দক্ষিণ কোরিয়ার দাবি কিম জং উন বেঁচে আছেন

গত ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ও নিজের দাদার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার পর কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন শুরু হয়। এই সময়ে নিজ দেশের সংবাদমাধ্যমেও তার উপস্থিতির কোনো খবর পাওয়া না যাওয়ায় সেই গুঞ্জন জোরালো হয়। তবে রোববার দক্ষিণ কোরিয়ার তরফে জানানো হয় কিম জং উন জীবিত এবং সুস্থ আছেন।

১৫ এপ্রিলের পর জনসমক্ষে হাজির না হওয়ার পর ২৭ এপ্রিল কিম জং উনের একটি চিঠি প্রকাশ করলো কেসিএনএ। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে লেখা এই চিঠিতে দুই দেশের বন্ধুত্ব সম্প্রসারণ ও উন্নয়নের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন উত্তর কোরীয় নেতা।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss