spot_img

১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিনোদন ডেস্ক

সর্বশেষ

প্রকাশের প্রথম সপ্তাহেই বিটিএসের নতুন অ্যালবামের রেকর্ড

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের নতুন অ্যালবাম ‘আরিরাং’ প্রকাশের প্রথম সপ্তাহেই বিক্রির নতুন রেকর্ড গড়েছে। অ্যালবামটি মুক্তির প্রথম সপ্তাহেই ৪.১৭ মিলিয়ন কপি বিক্রি হয়েছে।

কোরিয়ার গণমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, অ্যালবামটি প্রকাশের পর মাত্র এক সপ্তাহে ৪ দশমিক ১৭ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। যা বিটিএসের ক্যারিয়ারের পাশাপাশি সাম্প্রতিক সময়ের কে-পপ অ্যালবাম বিক্রির ক্ষেত্রেও বড় একটি রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে ২০২০ সালে প্রকাশিত ‘ম্যাপ অব দ্য সোউল: ৭’ অ্যালবামটি প্রথম সপ্তাহে ৩.৩৭ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, প্রকাশের পরপরই অ্যালবামটি মাত্র ১০ মিনিটেই মিলিয়ন ক্লাবে প্রবেশ করে। প্রথম দিনেই বিক্রি হয় ৩.৯৮ মিলিয়ন কপি, যা ২০২৬ সালে এক দিনে সর্বোচ্চ অ্যালবাম বিক্রির রেকর্ড।

ডিজিটাল প্ল্যাটফর্মেও ‘আরিরাং’ বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করেছে। অ্যাপল মিউজিকে এটি ১১৫টি দেশ ও অঞ্চলে শীর্ষস্থান দখল করেছে।

অ্যালবামের সিঙ্গেল লিড ‘সুইম’ ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ছয় দিন স্পটিফাইয়ের বৈশ্বিক চার্টের শীর্ষে ছিল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss