spot_img

৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বার কাউন্সিল পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ)পরীক্ষার পাস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। -খবর ঢাকা পোস্টের

গতকাল শুক্রবার (১২ জুন) মধ্য রাতে এক ফেসবুক পোস্টে জাইমা রহমান নিজে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করার বিষয়টি জানান।

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের (এমসিকিউ)পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৯২০১ জন পরীক্ষার্থী।

গতকাল রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এই সংক্রান্ত ফলাফল প্রকাশিত হয়। এবারের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন। মূলত তিন ধাপের নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন।

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দিয়ে থাকে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss