spot_img

১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

নিখোঁজের একদিন পর বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম কে এম তাহসিফ সাউরি (২৮)। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন।

তাহসিফ সাউরি গত মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে নিখোঁজ ছিলেন। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ী ঘাটসংলগ্ন নদ থেকে তার মরদেহটি উদ্ধার করেন।

টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাহসিনের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

নৌ পুলিশের ঘটনাসংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারের সময় তাহসিনের পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। তার হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। তার বাবার নাম কে এম এনায়েতুর। তিনি পরিবারের সঙ্গে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় থাকতেন।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss