spot_img

১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে আহমেদ টাওয়ার নামে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফাইটার আনিসুর রহমান।

তিনি বলেন, বনানীর আহমেদ টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss