spot_img

১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ছে

টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে পণ্য দেয়ার জন্য আমাদের এ কার্যক্রম। রমজান মাসের আগেই মানুষের হাতে পণ্য পৌঁছে দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করছেন।
বৃহস্পতিবার (৯ মার্চ) তেজগাঁওয়ে এক কোটি কার্ডধারী স্বল্প আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বিশ্ববাজারের কারণে দেশে পণ্যের দাম বেশি, তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে আরও বেশি মানুষকে সাশ্রয়ী মূল্যে টিসিবির মধ্যে আনার লক্ষ্যেই আমরা কাজ করছি।

টিপু মুনশি বলেন, আগামী ৩০ মার্চ পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি করা হবে। কার্ডধারীরা যেন পণ্য পায় সেটা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবি চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান প্রমুখ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss