spot_img

২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পতেঙ্গায় ক্রেন চাপায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু, চালক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় ক্রেন চাপায় ছাত্রী নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টায় ইপিজেড থানাধীন ফ্রি পোর্ট এলাকায় অভিযান চালিয়ে শামীম বিশ্বাসকে (৩১) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নগরীর পতেঙ্গা থানার কাঠগড় এলাকার নাফিসা নাওয়ালের শনিবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ছিল। পরীক্ষায় অংশ নিতে তিনি রাইড শেয়ারের বাইকে বাসা থেকে পরীক্ষা কেন্দ্র হাজী মুহাম্মদ মহসিন কলেজের উদ্দেশে রওনা হন। পথে বন্দরটিলা নেভি হাসপাতাল গেটের বিপরীতে একটি রিকশাভ্যানকে সাইড দেওয়ার সময় বাইক থেকে সড়কে পড়ে যান ওই পরীক্ষার্থী। তখন সল্টগোলা ক্রসিংগামী ম্যাক্স কোম্পানির একটি ক্রেন নাফিসা নাওয়ালকে চাপা দেয়। এর পরই ক্রেন চালক শামীম বিশ্বাস পালিয়ে যান। গুরুতর আহত নাফিসাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় নাফিসার বাবা বাদী হয়ে ইপিজেড থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেন। পরে রবিবার রাতে নগরীর ইপিজেড থানার ফ্রি পোর্ট এলাকা থেকে শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত নাফিসা নগরীর দামপাড়া পুলিশ লাইনে সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss