spot_img

১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রাম বিআরটিএ-তে দুই দালালের কারাদণ্ড

চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ), চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালত-১২-এর অভিযানে বিআরটিএ কম্পাউন্ডে দালালির অভিযোগে একজনকে ২৫ দিন এবং অপরজনকে ২০ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালত-১২-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা অভিযানে নেতৃত্ব দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন হাটহাজারী উপজেলার নতুনপাড়ার মৌ. আকমলের বাড়ির মোহাম্মদ রফিক-এর ছেলে মোহাম্মদ হাসান (৪৫) ও নোয়াখালীর হাতিয়া উপজেলার ভূঁইয়া গ্রামের মোহাম্মদ আবদুল মালেক-এর ছেলে মোহাম্মদ ইমরান (৪৭)।

এদিকে নগরীর বায়েজিদ লিংক রোড ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন মোড়ে পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৩০০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় বায়েজিদ লিংক রোড থেকে একটি পিকআপ আটক করা হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss