spot_img

৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সাতকানিয়ায় বালু তোলা নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১

চট্টগ্রামের সাতকানিয়ার চরতী ইউনিয়নের তুলাতলী ৪ নম্বর ওয়ার্ডে নদী থেকে বালি উত্তোলন নিয়ে বিরোধের জের ধরে অন্তত ১১ জন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে ৭ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

তারা হলেন- আব্দুল মালেক (৫০), মো. নুরুল হাসান (৫০), ফয়েজ আহমদ (৬২), আবু তাহের (৩৮), মো. কাউছার (২৬), রুহুল আমিন (৬০) ও মো. মানিক (২০)। তবে বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, ‘সাতকানিয়ার চরতি থেকে গুলিবিদ্ধ ৭ জনকে দুপুর ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারা ২৭ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।’

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘তুলাতলীতে মারামারির ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss