spot_img

৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল কিশোরী

চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট দীর্ঘ এক মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেল কিশোরী।

নিহত কিশোরীর নাম সানজিদা (১৪)। মঙ্গলবার (৭ জুন) ভোর ৬টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক চৌধুরীর (চৌকিদার) মেয়ে সানজিদা।

সানজিদা মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, গত ৬ মে (শুক্রবার) পাশ্ববর্তী চাচাতো বোনের শাশুড় বাড়ির তৃতীয় তলায় উঠে আম পাড়তে গিয়ে ছাদের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরের দিন সেখান হতে ঢাকা চানখারপুলস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় আজ (৭ জুন) ভোর ছয়টায় তার মৃত্যু হয়। আজ (মঙ্গলবার) রাতে মুন্সি কাবিতাং চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা শেষ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নঈম উদ্দিন চৌধুরী বলেন, আমরা শেখপাড়া এলাকাবাসীর কাছ হতে তার চিকিৎসার জন্য প্রায় ২ লক্ষ ৩৫ হাজার টাকা সংগ্রহ করে দিয়েছি। কিন্তু তাকে বাঁচানো গেল না। তার বিদ্যুৎস্পৃষ্টের পরে বিদ্যুৎ বিভাগ তারে কাভার করেছেন। এমন আরো অনেক ঝুঁকিপূর্ণ লাইন আছে যা অতিদ্রুত কাভার করা প্রয়োজন। অন্যথায় এমন দূর্ঘটনায় প্রাণ হারাবে কোন সম্ভাবনাময়ী তরুণ-তরুণী।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss