spot_img

২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মহেশখালীতে পাহাড় ধসে এক শিশুর মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে টানা বর্ষণে ভারী বর্ষণে পাহাড় ধসে রবিউল হোসেন নামে ৫ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

রবিবার (১৯ জুন) রাত ৯ টায় উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের অফিস পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রবিউল হোসেন অফিস পাড়া গ্রামের গোরা পুছোনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন।

জানা যায়, আজ রবিবার বিকেলে বৃষ্টির সময় খেলতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজের পর রাত ৯ টায় স্থানীয় এক শিশুর দেখিয়ে দেয়া পাহাড় ধসের মাটি সরিয়ে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss