spot_img

৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও’র মধ্যে গোলাগুলিতে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। এতে আরও দু’জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ব্লক ই/৩-তে এ ঘটনা ঘটে।

নিহত সলিম হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের মৌলভী মকবুলের ছেলে। গুরুতর আহত দু’জন হলেন- মো. ইউনুস ও সবি উল্লাহ।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্যাম্প-১৪ এর বালুর মাঠ এলাকায় গভীররাতে আরসা ও আরএসও’র মধ্যে গোলাগুলি হয়। পরে এপিবিএন ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss