spot_img

২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ফটিকছড়িতে বিষধর সাপের কামড়ে ২ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় সাপের কামড়ে আয়াত নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) রাতে পৌরসভার ১নং ওয়ার্ডের তৈয়বিয়া পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শিশু আয়াত তার মায়ের সাথে বাড়ির আঙিনায় থাকা চাপাকলে পানি আনতে যায়। সেখানে অন্ধকারে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ শিশুটিকে কামড় দেয়।

আয়াতের কান্নায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে শিশুটির মৃত্যু হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss