spot_img

১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রনভীর সিং এর নতুন চমক

বলিউড তারকা রনভীর সিং-এর আজ জন্মদিন। আর জন্মদিনেই তিনি প্রকাশ করলেন নিজের নতুন ছবির ফার্স্ট লুক।

সেখানে তিনি হাজির পুরোদস্তুুর ক্রিকেটার হিসেবে। সেটাও আবার ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব হয়ে। যা দেখে ভক্ত এবং বলিউড একই সঙ্গে বিস্মিত এবং আনন্দিতও।

ফার্স্ট লুক বলছে, ‘হরিয়ানার আইকন’ কপিল দেবকে নাকি হুবহু নিজের মধ্যে মিশিয়ে নিয়েছেন রণভীর। সবাই প্রশংসা করছেন ছবিতে রণভীরের লুকের।

এই মুহূর্তে রণভীর রয়েছেন লন্ডনে। কবীর খানের আগামী ছবি ‘৮৩’র শুটিং করছেন। সেখানে থেকেই তিনি আজ শনিবার (৬ জুলাই) সকালে ইনস্টাগ্রামে পোস্ট করেন ছবির ফার্স্ট লুক।

সেই লুকে সাদা শার্ট পরা রণভীর বল হাতে স্পিন করছেন। তার তীক্ষ্ণ নজর যেন প্রতিপক্ষের ব্যাটসম্যানের দিকে।

ছবির পটভূমিকায় ১৯৮৩-র বিশ্বকাপ। যেখানে ভারতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছিলেন কপিল দেব। সেই চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে রণভীর সিংকে। ছবি নিয়ে উচ্ছ্বসিত রণভীর জানিয়েছেন, ‘আজ আমার জীবনের বিশেষ দিন। সেই দিনেই সামনে এল জীবনের সবচেয়ে সেরা মুহুর্তের ঝলক।’

আয়ুষ্মান খুরানা, অহনা কুর্মা, সায়নী গুপ্তা আর সান্যা মালহোত্রাসহ ক্রিকেটার শিখর ধাওয়ান লুক দেখে প্রশংসা করেছেন রণভীরের। বলেছেন, লুক দেখে বোঝার উপায় নেই কে আসল কে নকল।

চস/ সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss