spot_img

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চিকিৎসার জন্য খালেদাকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে রিট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ।

সোমবার (২০ ডিসেম্বর) রিট আবেদনটি করেন তিনি। হাইকোর্টের সংশ্লিষ্ট দপ্তরে জনস্বার্থে মামলা হিসেবে রিট আবেদনটি জমা দিয়েছেন তিনি।

এতে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ধারা ৪০১ (১) এর অধীনে মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে কোনো আইনি বাধা নেই।

গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss