spot_img

২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ফ্রান্সের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স করোনা আক্রান্ত হয়েছেন । স্থানীয় সময় সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে করোনায় আক্রান্ত বলে শনাক্ত হওয়ার পর থেকে আইসোলেশনে রয়েছেন তিনি।

মঙ্গলবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

করোনাভাইরাস প্রতিরোধে সম্পূর্ণ ডোজ টিকা আগেই নিয়েছেন জ্যঁ ক্যাসটেক্স। কিন্তু এরপরও করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। জিন ক্যাসটেক্স এখন ১০ দিনের আইসোলেশনে থেকে কাজ করছেন।

রয়টার্স বলছে, সম্প্রতি বেলজিয়াম সফরে যান ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স। সেখানে তিনি বেলিজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সাজান্ডার দ্য ক্রোর সঙ্গে বৈঠক করেন। পরে ফ্রান্সে ফিরে ক্যাসটেক্স নিজের মেয়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর পান। এরপর ফরাসি প্রধানমন্ত্রী করোনা পরীক্ষা করেন এবং পরীক্ষায় পজিটিভ হন।

খবরে বলা হয়, ৫৬ বছর বয়সী জিন ক্যাসটেক্স স্থানীয় সময় সোমবার সকালেও ব্রাসেলসে ছিলেন। সেখানে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রোর সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন ও ইউরোপের মন্ত্রী ক্লেমেন্ট বিউনও ছিলেন তার সফরসঙ্গী।

এর আগে ফরাসি সরকারের আমন্ত্রণে ৯ নভেম্বর থেকে চার দিনের সফরে দেশটির রাজধানী প্যারিসে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী ক্যাসটেক্সের বাসভবনে যান। সেখানে দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss