spot_img

৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সাইকেল থেকে পড়ে গেলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাইকেল চালাতে গিয়ে হঠাৎ পড়ে গেছেন। তবে তিনি ভালো আছেন।

শনিবার (১৮ জুন) সকালে ডেলাওয়্যার রাজ্যের সমুদ্র সৈকত ঘেঁষা তার বাড়ির কাছে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একটু স্বস্তির জন্য ফার্স্ট লেডি জিল বাইডেনকে সাথে নিয়ে সাইকেল চালাচ্ছিলেন জো বাইডেন। সৈকতে পার্কের কাছে দর্শকদের সাথে কথা বলার সময় সাইকেল থামান তিনি। কিন্তু নামার আগে তার পা প্যাডেলে আটকে গেলে হঠাৎ পড়ে যান বাইডেন।

সাইকেল থেকে পড়ে যাওয়ার সাথে সাথেই তার নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে সাহায্য করেন। তবে তিনি ভালো আছেন। আগামী নভেম্বরে ৮০ বছরে পা রাখতে যাচ্ছেন জো বাইডেন। সূত্র : সিএনএন

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss