spot_img

৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

শ্রীলঙ্কা প্রেসিডেন্ট নিবার্চন: সরে দাড়ালেন সাজিথ প্রেমাদাসা

কাল (২০ জুলাই) শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হচ্ছে নতুন প্রেসিডেন্ট নির্বাচন। এর একদিন আগেই মঙ্গলবার শ্রীলঙ্কার প্রধান বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। বার্তসংস্থা রয়টার্স মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মনোনয়ন আনুষ্ঠানিকভাবে খোলার কয়েক মিনিট আগে প্রেমাদাসা টুইটারে বলেছেন, “আমার দেশের বৃহত্তর মঙ্গলের জন্য আমি রাষ্ট্রপতি পদের জন্য আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছি।”

সাজিথ আরও বলেন, আমাদের জোট এবং আমাদের বিরোধী অংশীদাররা সাবেক মিডিয়ামন্ত্রী দুল্লাস আলাহাপেরুমাকে বিজয়ী করার জন্য কঠোর পরিশ্রম করবে”।

গত সপ্তাহে ব্যপক বিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে পদত্যাগ করেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সাবেক প্রধান মন্ত্রী রনিল বিক্রমাসিংহে বর্তমানে শ্রীলঙ্কার অন্তরবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। নতুন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে অন্যতম প্রার্থীও তিনি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss