spot_img

৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

ভারতের উত্তরপ্রদেশে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২০ আগস্ট) দিবাগত রাতে রাজ্যটি ভূমিকম্পে কেঁপে উঠে। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১টা ১২ মিনিটে উত্তরপ্রদেশের বাহরাইচে ভূমিকম্প অনুভূত হয়। কম্পিত এলাকা থেকে ভারত-নেপাল সীমান্তের দূরত্ব খুব একটা বেশি নয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৮২ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ২।

খবরে বলা হয়, উত্তরপ্রদেশের অযোধ্যার উত্তর-পশ্চিমে ১৭০ কিলোমিটার, লখনউয়ের উত্তর ও উত্তর-পূর্বে ১৩৯ কিলোমিটার, প্রয়াগরাজের উত্তর ও উত্তর-পশ্চিমে ২৯৮ কিলোমিটার, আগ্রার পূর্ব ও উত্তর-পূর্বে ৩৩৪ কিলোমিটার; উত্তরাখণ্ডের পিথোরাগড়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ১৯৬ কিলোমিটার, উত্তরাখণ্ডের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৩২১ কিলোমিটার দূরে অবস্থান করছে ভূমিকম্পের উৎসস্থল।

ভূমিকম্পে উত্তরপ্রদেশের লখনউ, বরেলি, গোরখপুর, কানপুর, রায়বরেলি, আগ্রা, উত্তরাখণ্ডের বাঘেশ্বর, হলদিওয়ানি, নয়াদিল্লির একাংশেও কম্পন অনুভূত হয়েছে।

এদিকে নেপালের একাংশেও কম্পন অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে ভারতের জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্র থেকে। তবে আপাতত ভারতের কোথাও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

চস/এস

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss