spot_img

১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের পদত্যাগের ঘোষণা

নির্বাচনে তার সরকার পরাজিত হলে, তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন।

গত রোববার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত ম্যাগডালেনা অ্যান্ডারসনের বাম জোটের চেয়ে এগিয়ে আছে ডানপন্থী দলগুলোর জোট। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মডারেট পার্টির নেতা উলফ ক্রিস্টারসন এখন সরকার গঠন করবেন বলে আশা করা হচ্ছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। প্রায় ৯৯ শতাংশ নির্বাচনী এলাকার ভোট গণনা শেষ হয়েছে।

চূড়ান্ত ফল ঘোষণার আগেই ম্যাগডালেনা অ্যান্ডারসন পরাজয় স্বীকার করে নিয়েছেন এবং স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি বৃহস্পতিবার (আজ) আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন।

অ্যান্ডারসন আরও বলেছেন, ‘পার্লামেন্টে তারা (ডানপন্থী জোট) আমাদের চেয়ে দুই একটি আসনে এগিয়ে থাকবে। ফলে, ব্যবধান কম হলেও তারাই সংখ্যাগরিষ্ঠ হবে। তাই আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss